Skip to content
Latest stories

Stock news

সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো হাজার কোটি

আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস (বুধবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনেদেনও বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৬১ কোটি ৫৭ লাখ টাকা।daraz-300x300ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।দিনভর ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ দশমিক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৯৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ দশমিক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৪৪ পয়েন্টে।এ সময় লেনদেন হওয়া ৩৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, দর কমেছে ৪১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১৬টিরডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৪৬১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৫৫৮ কোটি ৭৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৯০২ কোটি ৮৩ লাখ টাকার।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play