Skip to content
Latest stories

Stock news

সূচকের উত্থানে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১০টা পরযন্ত ডিএসইতে ৪০৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৫৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭২ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৭টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play