Skip to content
Latest stories

Stock news

সূচকের উত্থানে দেড় ঘণ্টায় লেনদেন ৩০৭ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২০ টির শেয়ারদর বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২২ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৮২ পয়েন্টে।অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৭ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪২ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১০ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৩৬ পয়েন্টে।এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩০৭ কোটি ৫৪ লাখ ২২ হাজার টাকা।এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২০টি, কমেছে ৮৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারের।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play