Skip to content
Latest stories

Stock news

সূচকের উত্থানে দেড় ঘন্টায় লেনদেন ১১২ কোটি

সপ্তাহের তৃতীয় কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ১১২ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।সূত্র মতে, মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস এবং ‘ডিএস৩০’ সূচক সমান ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৫১ ও ২২১৭ পয়েন্টেএদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৯টির,কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টি কোম্পানির শেয়ারের।এসময় ডিএসইতে ১১২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play