Skip to content
Latest stories

Stock news

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে মধ্য দিয়ে লেনদেন চলছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছেসূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৬ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯০০ পয়েন্টে।অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৩ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮০ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ০১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৩ পয়েন্টে।এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩০৭ কোটি ৫১ লাখ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play