Skip to content
Latest stories

Stock news

সূচকের উত্থানে চলছে লেনদেন

আজ ২০ ডিসেম্বর, মোঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। আজ সকাল ১০ টা ১৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৫ কোটি ৯৭ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৩ পয়েন্টে।ডিএসইতে ১৩৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৫৪ টির, কমেছে ১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ টির।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play