Skip to content
Latest stories

Stock news

সূচকের উত্থানে বছর শুরু, দেড় ঘণ্টায় লেনদেন ৬৯ কোটি টাকা

বছরের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, রোববার (০১ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১০ পয়েন্টে।ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ০ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ০২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৩৬০ ও ২ হাজার ১৯৭ পয়েন্টে অবস্থান করছে।এই সময়ের মধ্যে মোট ৬৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৪৫ টির, কমেছে ৯৪ টির। আর অপরিবর্তিত রয়েছে ১১১টি কোম্পানির শেয়ার দর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play