Skip to content
Latest stories

Stock news

সূচকের সাথে লেনদেনও কমেছে শেয়ারবাজারে

আগের কার্যদিবসের মতো রবিবারও (১৬ অক্টোবর) পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৭৮ পয়েন্ট বা ০.২৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৭৮.৪৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৫২ বা ০.১০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.২৭ পয়েন্ট বা ০.৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১৮.১৭ পয়েন্টে এবং দুই হাজার ২৯৮.৭৭ পয়েন্টে।ডিএসইতে আজ এক হাজার ৩৪৩ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৭ কোটি ৮০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৪১০ কোটি ৯২ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টির বা ২২.২৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১২৭টির বা ৩৪.২৩ শতাংশের এবং ১৬১টির বা ৪৩.৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫১.১১ পয়েন্ট বা ০.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ০৫৯.৮০ পয়েন্টে। সিএসইতে আজ ২৩২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির দর বেড়েছে, কমেছে ৮১টির আর ৮১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৭ কোটি ০৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play