Skip to content
Latest stories

Stock news

সূচকের সাথে লেনদেনও বেড়েছে শেয়ারবাজারে

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০২ অক্টোবর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। আর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অর্ধেকেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৬৯ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৩১.৫৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৮২ বা ০.২৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩.৪০ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২৩.৫৫ পয়েন্টে এবং দুই হাজার ৩৩৩.৮২ পয়েন্টে।ডিএসইতে আজ এক হাজার ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩১৬ কোটি ৪৫ লাখ টাকা বেশী। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২১৬ কোটি ৯৫ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির বা ৩০.৮৩ শতাংশের, শেয়ার দর কমেছে ৮১টির বা ২১.৭২ শতাংশের এবং ১৭৭টির বা ৪৭.৪৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭০.৯১ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৬০.১৯ পয়েন্টে। সিএসইতে আজ ২৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দর বেড়েছে, কমেছে ৫৫টির আর ১০৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play