Skip to content
Latest stories

Stock news

সূচকের সামান্য পতনে লেনদেন চলছে

সপ্তাহের চতুর্থ কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের সামান্য পতনে চলছে লেনদেন।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, বুধবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬০ ও ২১৯৮ পয়েন্টে।এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ০৯টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫টি কোম্পানির শেয়ারের।এসময় ডিএসইতে ১২৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play