Skip to content
Latest stories

Stock news

সূচকের পতনের দিনে বেড়েছে লেনদেন

দেশের শেয়ারবাজারে সোমবার (১৬ জানুয়ারি) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতন হলেও লেনদেন সামান্য বেড়েছে। বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল।বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ২৬৩ পয়েন্টে, ডিএস ৩০ সূচক ৬ পয়েন্ট কমে ২ হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে মোট ৩৫২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ১১৬টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।ডিএসইতে মোট ৭১৩ কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১১ কোটি ২৯ লাখ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play