Skip to content
Latest stories

Stock news

সূচকের পতনে লেনদেন তিনশ কোটির নিচে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার (১৯ ফেব্রুয়ারি) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন পরিমাণ ডিএসইতে কমলে সিএসইতে বেড়েছে। উভয় শেয়ারবাজারে বিক্রির চাপ বহুগুন বেড়েছে। ডিএসইর লেনদেন কমে তিনশ কোটি টাকার নিচে নেমে এসেছে। আর সিএসইর লেনদেন ৬ কোটি টাকার ঘরে রয়েছে।রোববারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২১ পয়েন্টে।আজ দিনভর লেনদেন হওয়া ৩০৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮ টির, দর কমেছে ১৪৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩২ টির। ডিএসইতে ২৯৮ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪২কোটি ১৮ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৩৩ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৮৩ পয়েন্টে। সিএসইতে ১২৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২টির দর বেড়েছে, কমেছে ৬২টির এবং ৫২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৪৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play