Skip to content
Latest stories

Stock news

সূচকের পতনে লেনদেন শেষ পুঁজিবাজারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বুধবার ডিএসইতে ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ৪৭৫ কোটি ৬৯ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।LankaBangla securites single pageবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৩১ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৮টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৫০ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play