Skip to content
Latest stories

Stock news

সূচকের পতনে লেনদেন ফের ৫০০ কোটির নিচে

সপ্তাহের প্রথম কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন কমেছে শতকোটি টাকার বেশি। ফলে লেনদেন নেমেছে ৫০০ কোটি টাকার নিচে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, রোববার (১২ মার্চ) ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৪ পয়েন্টে।প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসইএস’ ও ডিএস-৩০ সূচকও কমেছে। সূচক দু’টি ৩ পয়েন্ট ও ৫ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৮ ও ২২২১ পয়েন্টে দাঁড়িয়েছে।এদিন ডিএসইতে ৪৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবারে লেনদেন হয়েছিল ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকা।আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৪টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play