Skip to content
Latest stories

Stock news

সূচকের পতনে লেনদেন বেড়েছে ৭০ কোটি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতন হয়েছে। তবে টাকার অংকে লেনদেন বেড়েছে ৭০ কোটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, মঙ্গলবার (৪ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৬৯ পয়েন্টে।একইসঙ্গে ‘ডিএস-৩০’ সূচক ৪ পয়েন্ট কমে এবং ‘ডিএসইএস’ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ২২০৩ ও ১৩৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।আজ ডিএসইতে ৬৪৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৭৫ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৭০ কোটি ২০ লাখ টাকা।ডিএসইতে মোট ৩২৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৫৮ কোম্পানির। দরপতন হয়েছে ৬৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২০২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play