Skip to content
Latest stories

Stock news

সূচকের পতনে দেড় ঘন্টায় লেনদেন ২৩৩ কোটি

সপ্তাহের শেষ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নামমাত্র পতনে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ২৩৩ কোটি টাকার বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।সূত্র মতে, বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৯২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস ০১ পয়েন্ট এবং ‘ডিএস৩০’ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৭৪ ও ২২৩৯ পয়েন্টে অবস্থান করছে।এসময় ডিএসইতে ২৩৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫১টির,কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৫টি কোম্পানির শেয়ারের।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play