Skip to content
Latest stories

Stock news

সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ৭৬ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৬ পয়েন্টে।এ সময় লেনদেন হওয়া ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩ টির, দর কমেছে ৪১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪৫ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৭৬ কোটি ৬৫ লাখ ৭৭ হাজার টাকা।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩০৮ পয়েন্টে।এ সময় লেনদেন হওয়া ৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬টির, দর কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৬ হাজার টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play