Skip to content
Latest stories

Stock news

সূচকের নামমাত্র উত্থানে দেড় ঘণ্টায় লেনদেন ২৮৩ কোটি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নামমাত্র উত্থানে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ২৮৩ কোটি টাকার বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।সূত্র মতে, সোমাবার (৩ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩০ পয়েন্টে।অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসইএস’ বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ‘ডিএস৩০’ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৫৪ ও ২২১৪ পয়েন্টে।এসময় ডিএসইতে ২৮৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টি কোম্পানির শেয়ারের।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play