Skip to content
Latest stories

Stock news

সূচকের নামমাত্র উত্থানে চলছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের নামমাত্র উত্থানে লেনদেন চলছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ৬ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৪ পয়েন্টে। আর শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৮ পয়েন্টে। আর ‘ডিএস৩০’ সূচকে ১ পয়েন্ট বেড়ে যোগ হয়ে ২ হাজার ২১২ পয়েন্টে অবস্থান করছে।এই সময়ের মধ্যে মোট ২০৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৬৬ টির, কমেছে ৯৯ টির। আর অপরিবর্তিত রয়েছে ১৪৬টি কোম্পানির শেয়ার দর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play