Skip to content
Latest stories

Stock news

সূচকের নামমাত্র উত্থান, লেনদেন আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও তলানিতে নেমেছে। এদিন ডিএসইতে লেনদেন ২০০ কোটির ঘরে অবস্থান করছে। যা গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বৃহস্পতিবার ডিএসইতে ২২৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে ২০২০ সালের ১৬ জুলাই আজকের থেকে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২২৫ কোটি ৯৭ লাখ টাকার।LankaBangla securites single pageআজ ডিএসইতে আগের দিন থেকে ১০৫ কোটি ৮৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।আজ ডিএসইতে ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play