Skip to content
Latest stories

Stock news

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্রাবস্তায় লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে অর্ধশত কোটি টাকার বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, সোমবার (০৯ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ০ দশমিক ৭৬ পয়েন্ট কমে ৬ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করছে। আর শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ এবং ‘ডিএস৩০’ সূচক যথাক্রমে ০ দশমিক ৩৫ ও ০ দশমিক ২৭ পয়েন্ট কমেছে।আজ ডিএসইতে ৩৩৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ২৮৪ কোটি ২০ লাখ টাকার। অর্থাৎ এক্সচেঞ্জটিতে সোমবার লেনদেন বেড়েছে ৫০ কোটি ৪৯ লাখ টাকা।আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৭টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play