Skip to content
Latest stories

Stock news

সূচক উত্থানের স‌র্বোচ্চ অবদান চার কোম্পা‌নির

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস (০২ অ‌ক্টোবর) রোববার সূচক বে‌ড়েছে ১৮.৭০ পয়েন্ট। সূচ‌কের এমন উত্থা‌নে স‌র্বোচ্চ অবদান ছি‌লো চার কোম্পানির। এই চার কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ১০ পয়েন্ট। এই চার কোম্পানির মধ্যে র‌য়ে‌ছে বিকন ফার্মা, বি‌বিএস ক‌্যাবলস, বসুন্ধরা পেপারস এবং জি‌পিএইচ ইস্পাত লি‌মি‌টেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে আজ সূচক টেনে তুলতে সবচেয়ে বেশি অবদান রেখেছে বিকন ফার্মা‌সি‌টিক‌্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.৫৮ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.৮১ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২০ টাকা ৭০ পয়সায়।সূচক টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বি‌বিএস ক‌্যাবলস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৯৩ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.৭০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬০ টাকা ৯০ পয়সায়।সূচক টেনে তোলার তৃতীয় কোম্পনি ছিল বসুন্ধরা পেপার মিলস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬.২৫ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.৩৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৩ টাকা ৫০ পয়সায়।সূচক টেনে তোলার চতুর্থ কোম্পনি ছিলো জি‌পিএইচ ইস্পাত লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.৮৮ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.০২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫০ টাকা ৯০ পয়সায়। ‌

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play