Skip to content
Latest stories

Stock news

সূচক উত্থানের স‌র্বোচ্চ চেষ্টায় পাঁচ কোম্পা‌নি

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস (০৩ অ‌ক্টোবর) সোমবার সূচক ক‌মেছে ১৪ পয়েন্ট। সূচ‌কের এমন পত‌নেও সূচক‌কে টে‌নে উঠা‌নোর স‌র্বোচ্চ চেষ্টায় ছি‌লো ৫ কোম্পানি। এই ৫ কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ১২ পয়েন্ট। এই ৫ কোম্পানির মধ্যে র‌য়ে‌ছে সী পার্ল, ডাচ বাংলা ব‌্যাংক, ও‌রিয়ন ইন‌ফিউশন, সা‌মিট অ‌্যালা‌য়েন্স এবং ইউনাই‌টেড পাওয়ার জেনা‌রেশন অ‌্যান্ড ডি‌স্ট্রিবিউশন কোম্পা‌নি লি‌মি‌টেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই পাঁচ কোম্পানির মধ্যে আজ সূচক টেনে তুলতে সবচেয়ে বেশি অবদান রেখেছে সী পার্ল হো‌টেল। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.৭৮ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.৩৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৭ টাকা ১০ পয়সায়।আরও পড়ুন:১৪ কোম্পানির শেয়ার ধারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হুলস্থূলসূচক টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ডাচ বাংলা ব‌্যাংক লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.৫৭ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.৩১ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৪ টাকা ৭০ পয়সায়।সূচক টেনে তোলার তৃতীয় কোম্পনি ছিল ও‌রিয়ন ইন‌ফিউশন লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫.৫০ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.৩০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৫২ টাকা ৫০ পয়সায়।সূচক টেনে তোলার চতুর্থ কোম্পনি ছিলো সা‌মিট অ‌্যালা‌য়েন্স অ‌্যান্ড পোর্ট লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮.২৪ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.২৮ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮ টাকা ১০ পয়সায়।আরও পড়ুন:নাভানা ফার্মার আইপিও শেয়ার বরাদ্দসূচক টেনে তোলার পঞ্চম কোম্পনি ছিল ইউনাই‌টেড পাওয়ার জেনা‌রেশন অ‌্যান্ড ডি‌স্ট্রিবিউশন কোম্পা‌নি লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ০.৩৮ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.১২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩৫ টাকা ১০ পয়সায়। ‌

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play