Skip to content
Latest stories

Stock news

সূচক টেনে তোলার সর্বোচ্চ চেষ্টায় তিন কোম্পানি

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস (০৭ নভেম্বর) সোমবার সূচক কমেছে ২২.৭৪ পয়েন্ট। সূচকের এমন পতনের দিনেও সূচককে টেনে উঠানোর সর্বোচ্চ অবদান ছিল তিন কোম্পানির। এই তিন কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ৪ পয়েন্ট। এই তিন কোম্পানির মধ্যে র‌য়ে‌ছে জেনেক্স ইনফোসিস, বসুন্ধরা পেপার এবং লুবরেফ বাংলাদেশ লিমিটেড। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ সূচক টেনে তুলতে সবচেয়ে বেশি অবদান রেখেছে জেনেক্স ইনফোসিস লিমি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৯৯ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৫৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৫ টাকা ৭০ পয়সায়।সূচক টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.৬৭ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.০৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২১ টাকা ৫০ পয়সায়।সূচক টেনে তোলার তৃতীয় কোম্পনি ছিল লুবরেফ বাংলাদেশ লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৬৪ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ০.৯৭ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫২ টাকা ৩০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play