Skip to content
Latest stories

Stock news

সূচক টেনে ধরার সর্বোচ্চ চেষ্টায় তিন কোম্পা‌নির

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৬ অ‌ক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৫.১১ পয়েন্ট। সূচ‌কের সামান্য উত্থানের দিনেও সূচককে টেনে নামানোর সর্বোচ্চ চেষ্টায় ছিল তিন কোম্পানির। এই তিন কোম্পানির দায়ে আজ সূচক কমেছে ৪ পয়েন্ট। এই তিন প্রতিষ্ঠা‌নের ম‌ধ্যে র‌য়ে‌ছে স্কয়ার ফার্মা, সী পার্ল হোটেল এবং ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্রমতে, আজ স্কয়ার ফার্মা সবচেয়ে বেশি সূচক টেনে নামানোর চেষ্টায় ছিলো। ডিএসইর সূচক নামানোর ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ১.৭৪ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ০.০৮ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক ক‌মেছে ১.৭৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০৯ টাকা ৮০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে দ্বিতীয় কোম্পানি ছিল সী পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৫.২১ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ১.৩৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭৪ টাকা ৭০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে তৃতীয় কোম্পানি ওরিয়ন ফার্মাসিটিক্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৩.২৩ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ১.১১ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২২ টাকা ৮০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play