Skip to content
Latest stories

Stock news

সূচক টেনে ধরার স‌র্বোচ্চ চেষ্টায় চার কোম্পা‌নির

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ অ‌ক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২.১১ পয়েন্ট। সূচ‌কের এমন পতনে সূচককে টে‌নে ধরার স‌র্বোচ্চ চেষ্টায় ছি‌লো চার কোম্পা‌নি। এই চার প্রতিষ্ঠা‌নের দায়ে আজ সূচক কমেছে ১৬.৩৪ পয়েন্ট। এই চার প্রতিষ্ঠা‌নের ম‌ধ্যে র‌য়ে‌ছে লাফার্জহোলসিম বাংলাদেশ, জেএমআই সিরিঞ্জ, ইস্টার্ন হাউজিং এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্রমতে, আজ লাফার্জহোলসিম বাংলাদেশ সবচেয়ে বেশি সূচক টেনে নামানোর চেষ্টায় ছিলো। ডিএসইর সূচক নামানোর ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ৫.২৩ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ১.৫০ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক ক‌মেছে ৫.২৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৫ টাকা ৭০ পয়সা।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে দ্বিতীয় কোম্পানি ছিল জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৭.৫০ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ৩.৮১ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৭২ টাকা ৭০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে তৃতীয় কোম্পানি ইস্টার্ন হাউজিং লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৭.০৯ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ৩.৭০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৫ টাকা ৪০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে চতুর্থ কোম্পা‌নি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৩.১৭ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ৩.৬০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২২ টাকা ১০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play