Skip to content
Latest stories

Stock news

সূচক টে‌নে ধরার স‌র্বোচ্চ চেষ্টায় তিন কোম্পা‌নি

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ সে‌প্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৯.২৯ পয়েন্ট। সূচ‌কের এমন উত্থানের দিনেও সূচক টেনে ধরার সর্বোচ্চ চেষ্টায় ছিলো তিন কোম্পা‌নি। এই তিন প্রতিষ্ঠা‌নের দায়ে আজ সূচক কমেছে ৪.৮০ পয়েন্ট। এই তিন প্রতিষ্ঠা‌নের ম‌ধ্যে র‌য়ে‌ছে বিকন ফার্মাসি‌টিক‌্যালস, স্কয়ার ফার্মা এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লি‌মি‌টেড। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্রমতে, আজ বিকন ফার্মা‌সি‌টিক‌্যালস লি‌মি‌টেড সবচেয়ে বেশি সূচক টেনে নামানোর চেষ্টায় ছিলো। ডিএসইর সূচক নামানোর ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ২.৪৮ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৩.৩৮ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক ক‌মেছে ২.৪৮ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮৮ টাকা ৭০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে দ্বিতীয় কোম্পানি ছিল স্কয়ার ফার্মাসিটিক্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ০.৭৫ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ১.৫০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১০ টাকা ৪০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে তৃতীয় কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ০.৬৩ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ০.৮২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭৭৩ টাকা ১০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play