Skip to content
Latest stories

Stock news

সূচক, লেনদেন-দুটোই কমেছে পুঁজিবাজারে

টানা দুই সপ্তাহ সূচক বাড়ার পর মূল্য সংশোধন হয়েছে পুঁজিবাজারে। সর্বশেষ সপ্তাহে দেশের দুই বাজারে-ই সব মূল্যসূচক কমেছে। এ সময়ে সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে বাজারে। দর হারিয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার।বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ২৫ শতাংশের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৪৭ শতাংশের দাম।গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৪৫ দশমিক পয়েন্ট (০.৬৯%) কমেছে। সপ্তাহের শুরুতে এই সূচকের অবস্থান ছিল ৬ হাজার ৫৬০ দশমিক ০২ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৫ হাজার ৫১৫ দশমিক ০১ পয়েন্টে নেমে এসেছে।LankaBangla securites single pageগত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৯ দশমিক ৮২ পয়েন্ট (১.২৫%) কমেছে। সূচকটি আগের সপ্তাহে ৭০ দশমিক ৫২ পয়েন্ট কমেছিল।অন্যদিকে শরীয়াহ সূচক ডিএসইএস ইনডেক্স গত সপ্তাহে ১১ দশমিক ৬৯ পয়েন্ট কমেছে।ডিএসইতে গত সপ্তাহে ৩৮৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৯৬ টির, কমেছে ১৮৩ টির। আর ১০৯ টির দাম ছিল অপরিবর্তিত।গত সপ্তাহে এই বাজারে লেনদেন কমেছে ২২ দশমিক ০৯ শতাংশ। এ সপ্তাহে ডিএসইতে গড়ে দৈনিক এক হাজার ৬১৬ কোটি ৫৮ লাখ টাকায় নেমে এসেছে, যা আগের সপ্তাহেও ছিল এক হাজার ৮১৮ কোটি ২৪ লাখ টাকা। সপ্তাহে ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ২০১ কোটি ৬৬ লাখ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play