Skip to content
Latest stories

Stock news

সূচক বাড়লে অর্ধেক কোম্পানির দর অপরিবর্তিত

: আগের কার্যদিবস পতন হলেও মঙ্গলবার (০৪ অক্টোবর) উত্থানে ফিরেছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। আর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৪৮ পয়েন্ট বা ০.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৪৪.৮৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৪০ বা ০.৫৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৬.৮৭ পয়েন্ট বা ০.৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩০.৪৮ পয়েন্টে এবং দুই হাজার ৩৪৩.০৪ পয়েন্টে।ডিএসইতে আজ এক হাজার ২৯০ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫ কোটি ৪৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২৮৪ কোটি ৭৩ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৭টির বা ২০.৮৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১১২টির বা ৩০.৩৫ শতাংশের এবং ১৮০টির বা ৪৮.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৯.৩৯ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৮৮.৮৩ পয়েন্টে। সিএসইতে আজ ২৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৬টির দর বেড়েছে, কমেছে ৮১টির আর ৯৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play