Skip to content
Latest stories

Stock news

শতভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে দুই খাতে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০টি খাতের মধ্যে আজ (২৫ সেপ্টেম্বর) রোববার দুই খাতে শেয়ারদর বেড়েছে সবগুলো কোম্পানির। এতে করে দুই খাতের বিনিয়োগকারীরা রয়েছে ফুড়ফুড়ে মেজাজে। এই দুই খাতের মধ্যে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত এবং পাট খাত। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই দুই খাতের মধ্যে ভ্রমণ ও অবকাশ খাতের তিনটি কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫০ কোটি ৮০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৮.৫৭ শতাংশ।অপরদিকে, পাট খাতের তিনটি কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৮০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ০.২৯ শতাংশ।আজ ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ১ হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play