Skip to content
Latest stories

Stock news

স্টার এ্যাডহেসিভসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের এসএমইতে তালিকাভুক্ত কোম্পানি স্টার এ্যাডহেসিভস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।বুধবার (২৬ অক্টোবর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬ টাকা ০৫ পয়সা।এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৬ পয়সা।এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৫ জানুয়ারি ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play