Skip to content
Latest stories

Stock news

সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষক

বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। বিশ্বে খাদ্য সংকট সৃষ্টির আশঙ্কায় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষকের জন্য এই অর্থ থেকে কৃষককে ঋণ দেয়া হবে।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।সার্কুলারেবলা হয়, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এই ঋণ দেওয়া হবে। এর মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। দশমিক ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষকরা।এই তহবিলের অধীনে ব্যাংকগুলো নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ঋণ বিতরণ করবে। ক্ষুদ্র, প্রান্তিক, বর্গা চাষি, ধান, শাক-সবজি, ফুল ও ফল চাষের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে কৃষকরা।এ ছাড়া ঋণ পরিশোধে একজন কৃষক তিন মাসের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৮ মাস সময় পাবেন। এই তহবিলের ঋণ কোনোভাবেই গ্রাহকের পুরনো ঋণের সমন্বয় করতে পারবে না।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play