Skip to content
Latest stories

Stock news

সপ্তাহজুড়ে সূচক বৃদ্ধির সর্বোচ্চ চেষ্টায় তিন কোম্পানি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহে সূচক কমেছে ৫১ পয়েন্ট। সূচকের এমন পতনেও সূচককে টেনে উঠানোর সর্বোচ্চ চেষ্টায় ছিলো তিন কোম্পানি। এই তিন কোম্পানির অবদানে সপ্তাহের সূচকের উত্থান হয়েছে ৯ পয়েন্ট। এই তিন কোম্পানির মধ্যে রয়েছে ইস্টার্ণ হাউজিং, বিবিএস এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। ইবিএল সিকিউরিটিজ সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সপ্তাহজুড়ে সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইস্টার্ণ হাউজিং লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪.৬০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৬ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৩ টাকা ৫০ পয়সা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ৯৩ টাকা ১০ পয়সা।সূচক বৃদ্ধিতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে বিবিএস লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.২০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ২৬ টাকা ২০ পয়সায়।সূচক বৃদ্ধিতে তৃতীয় সর্বোচ্চ অবদান রেখেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.১০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৭৩ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৬ টাকা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ৬২৭ টাকা ৬০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play