Skip to content
Latest stories

Stock news

সপ্তাহজুড়ে সূচক বাড়লেও কমেছে লেনদেন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। আলোচ্য সপ্তাহে সূচকের উত্থান থাকায় বাজার মূলধনে ইতিবাচক প্রভাব রয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ২৪ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৭ কোটি ৯৫ লাখ ৮২ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪৩ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকার বা ২.০৯ শতাংশ লেনদেন কমেছে।LankaBangla securites single pageডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩০ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৬ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৬ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ কমে ২ হাজার ২১৬ পয়েন্টে উঠেছে।অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬.২১ পয়েন্ট বা ১ দশমিক ২০ শতাংশ বেড়েছে।ডিএসইতে গত সপ্তাহে ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ৪০টির। আর ২৭১টির দাম ছিল অপরিবর্তিত।এদিকে ডিএসইতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১২১ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৯২৯ টাকা বা দশমিক ০.২ শতাংশ।গত সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৬২৫ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার ৮২১ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ৭৪৭ কোটি ২৬ লাখ ৪১ হাজার টাকায়

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play