Skip to content
Latest stories

Stock news

সপ্তাহজুড়ে শেয়ারবাজারে প্রাপ্তির চেয়ে ক্ষতিই বেশি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে গেলো সপ্তাহে বিনিয়োগকারীরা প্রাপ্তির চেয়ে লোকসানই বেশি গুণেছে। বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে দুই কার্যদিবস উত্থান হলেও তিন কার্যদিবস পতন হয়েছে। এতে করে কমেছে শেয়ারবাজারের সবগুলো সূচক। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দরও কমেছে। এতে করে সপ্তাহটিতে বাজার মূলধন কমেছে আড়াই হাজার কোটি টাকা।বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২২ হাজার ৬৬৪ কোটি ৩৫ লাখ ৩৪ হাজার ২৩১ টাকায়।আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৫ লাখ ২০ হাজার ১২৬ কোটি ৫৬ লাখ ৮১ হাজার ৯২১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে দুই হাজার ৫৩৭ কোটি ৭৮ লাখ ৫২ হাজার ৩১০ টাকা।সপ্তাহটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৮২ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৭২৪ টাকা। যা আগের সপ্তাহে ছিলো ৯ হাজার ৯১ কোটি ২২ লাখ ৬১ হাজার ৬৩৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে কমেছে দুই হাজার ০০৮ কোটি ২৯ লাখ ৬১ হাজার ৮৯২ টাকা।সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫১৫.০১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১১.৬৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৯.৮২ পড়য়েন্ট কমে যথাক্রমে এক হাজার ৪২৯.৫৬ পয়েন্টে এবং দুই হাজার ৩৪৬.৩৫ পয়েন্টে অবস্থান করছে।বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৯টির শেয়ার ও ইউনিট দর।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৪৪ কোটি ২৩ লাখ ৪১ হাজার ৯৪২ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৬০ কোটি ০৭ লাখ ৭৪ হাজার ৭৫৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৫ কোটি ৮৪ লাখ ৩২ হাজার ৮১২ টাকা কমেছে।সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৪১.০২ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৮২.০৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৯৮.২৫ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১৫.৫৬ পয়েন্ট এবং সিএসআই সূচক ১৭.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৪৭২.৮১ পয়েন্টে, ১৩ হাজার ৫১১.৯৬ পয়েন্টে, এক হাজার ৩৯৮.৫৬ পয়েন্টে এবং এক হাজার ২৩৩.৫৮ পয়েন্টে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play