Skip to content
Latest stories

Stock news

সপ্তাহজুড়ে সালভো কেমিক্যালের ১৭৫ কোটি টাকার শেয়ার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২ হাজার ৪৫৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৬ দশমিক ৯৭ শতাংশ বা ৯০৭ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল ১০ কোম্পানির দখলে। এ ১০ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৫৪৯টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ১৭৫ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৭ দশমিক ১৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর অপরিবর্তিত ছিল। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৪১ কোটি ৫৯ লাখ ৬৫ হাজার টাকার ৩ কোটি ১৬ লাখ ৫৪ হাজার ৬২১টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের ৫ দশমিক ৭৭ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৪ শতাংশ।গত সপ্তাহে তৃতীয় অবস্থানে থাকা মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দখলে রয়েছে মোট লেনদেনের ৪ দশমিক শূন্য ১ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৮ লাখ ৮ হাজার ৪৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৮ কোটি ৫৭ লাখ ২৬ হাজার টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ৬১ শতাংশ। তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড আর পঞ্চম অবস্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play