Skip to content
Latest stories

Stock news

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন কমেছে ৩৪.৯১%

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর লেনদেন কমেছে ৩৪.৯১ শতাংশ। ডিএসইর বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১১১ কোটি ১৯ লাখ ৬৮ হাজার ৮৩৯ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ২৪৩ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ১৩২ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকার বা ৩৪.৯১ শতাংশ লেনদেন কমেছে।LankaBangla securites single pageডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩৭ দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ কমে ৬ হাজার ২৪৬.২১ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১১ দশমিক ১৬ পয়েন্ট কমে ২ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে।অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.২৭ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ কমেছে।ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ১৫১টির। আর ১৯৭টির দাম ছিল অপরিবর্তিত।সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধনে পতন হয়েছে। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার ২০১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা বা দশমিক ৪২ শতাংশ।সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৭ হাজার ৫০১ কোটি ৫৫ লাখ ১ হাজার টাকার। আর সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ৮৪৮ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play