Skip to content
Latest stories

Stock news

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৪.২০%

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৪.২০ শতাংশ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৭৯৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ২৮২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯২ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭০১ কোটি ৪২ লাখ ২১ হাজার টাকার বা ৬৪.২০ শতাংশ লেনদেন বেড়েছে।LankaBangla securites single pageডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৮ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ বেড়ে ৬ হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ০৫ পয়েন্ট কমে ২ হাজার ২১৬ পয়েন্টে অবস্থান করছে।অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৪৩ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়েছে।ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১১১টির। আর ২০৫টির দাম ছিল অপরিবর্তিত।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play