Skip to content
Latest stories

Stock news

সপ্তাহজুড়ে ডিএসইর লেনদেনে বড় উত্থান

আগের সপ্তাহের মত সদ্য সমাপ্ত সমাপ্ত সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনের উত্থান হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে সব ধরনের মূল্য সূচকের সাথে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসইর লেনদেন বেড়েছে ৮১.৫১ শতাংশ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৮৫০ কোটি ৫২ লাখ ১১ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১২১ কোটি ৪০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৭২৯ কোটি ১১ লাখ ৫৩ হাজার টাকার বা ৮১.৫১ শতাংশ লেনদেন বেড়েছে।LankaBangla securites single pageডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫০ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ বেড়ে ৬ হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান করছে।আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৯ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ বেড়ে ২ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে।অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০.১৫ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ৬৮টির। আর ২০৭টির দাম ছিল অপরিবর্তিত।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play