Skip to content
Latest stories

Stock news

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১১ কোম্পানির বিশাল লেনদেন

বিদায়ী সপ্তাহে (০৬-১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১১ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ১০ লাখ ১৬ হাজার টাকার। ডিএসই ব্লক মার্কেট বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইপিডিসি ফাইন্যান্স, ফরচুন সুজ, বেক্সিমকো লিমিটেড, বসুন্ধরা পেপার, রেনাটা লিমিটেড, সী-পার্ল হোটেল, ওরিয়ন ইনফিউশন, এসিআই লিমিটেড, মেট্রো স্পিনিং এবং আলহাজ্ব টেক্সটাইল।কোম্পানিগুলোর মধ্যে শেয়ার লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১১৮ কোটি টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ৯৭ কোটি ৭৫ লাখ ২২ হাজার টাকার, ফরচুন সুজের ৬৯ কোটি ৮৫ লাখ ৮৩ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৫৮ কোটি ৪৫ লাখ ৭৩ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ৪২ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার টাকার, রেনাটা লিমিটেডের ২৩ কোটি ৯৫ লাখ ৮২ হাজার টাকার, সী-পার্ল হোটেলের ১৮ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১২ কোটি ৩৮ লাখ ৯১ হাজার টাকার, এসিআই লিমিটেডের ৯ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৯ কোটি ৪৩ লাখ ৩ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ৮ কোটি ১২ লাখ ২৭ হাজার টাকার।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play