Stock news
সপ্তাহজুড়ে ১০ কোম্পানির ইপিএস প্রকাশ
বিদায়ী সপ্তাহে ইপিএস প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০কোম্পানি। কোম্পানিগুলো হলো- ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই (ডেসকো), মতিন স্পিনিং, হাইডেলবার্গ সিমেন্ট, প্রিমিয়ার ব্যাংক, এনআরবি ব্যাংক, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, ক্রাউন সিমেন্ট, ডরিন পাওয়ার, হাউওয়েল টেক্সটাইল এবং নাহি অ্যালুমিনিয়াম। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই (ডেসকো)
কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জুলাই’২৬- সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৬- সেপ্টেম্বরজুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৩৩ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হযেয়েছে ১২ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ৪৮ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্যের (এনএভিপিএস) পরিমাণ দাঁড়িয়েছে ৪০ টাকা ৯৫ পয়সা।