Stock news
সাপ্তাহজুড়ে ১১ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি। এগুলো হলো- পদ্মা অয়েল, ইস্টার্ন লুব্রিক্যান্টস, মেঘনা পেট্রোলিয়াম, লাভেলো আইস্ক্রিম, ফার্মা এইস, ওয়াম্যাক্স ইলেক্ট্রোড, সোনালী আঁশ, হাক্কানি পাল্প, এশিয়াটিক ল্যাবরেটরিজ, গ্লোবাল হেভিকেমিক্যাল এবং গোল্ডেন সন । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
পদ্মা অয়েল
কোম্পানিটি ২০২৫-২৬ অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট সুপারিশ করেছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের জন্য এ ডিভিডেন্ট দেওয়া হবে।
আলোচ্য অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ টাকা ৪৭ পয়সা, যা আগের অর্থ বছরে ছিল ৫৭ টাকা ৩০ পয়সা।
শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২৮ টাকা ৩৮ পয়সায়।
ডিভিডেন্ট অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১ জানুয়ারি, ২০২৭ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ২৯ নভেম্বর, ২০২৬।
লাভেলো আইসক্রিম
কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে এই ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীরা পাবেন। আলোচ্য অর্থবছরে কোম্পানির পরিচালকরা কোনো ডিভিডেন্ড পাবেন না।