Skip to content
Latest stories

Stock news

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪.২৩%

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন ছিল। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪.২৩%। আলোচ্য সপ্তাহে ডিএসইর বাজার মূলধনে নেতিবাচক প্রভাব রয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ২৪৩ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪০৪ কোটি ১১ লাখ ৬৯ হাজার টাকার বা ১৪.২৩ শতাংশ লেনদেন বেড়েছে।LankaBangla securites single pageডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১১ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ কমে ৬ হাজার ২৮৩ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে বা ২ হাজার ২৩৫ পয়েন্টে অবস্থান করছে।অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৭ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play