Skip to content
Latest stories

Stock news

স্পট মার্কেটে যাচ্ছে ইয়াকিন পলিমার

নির্ধারিত রেকর্ড ডেটের আগে আগামী সোমবার ও মঙ্গলবার কেবল স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইয়াকিন পলিমার লিমিটেডের। পরে বুধবার রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।লোকসানের কারণে ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি ইয়াকিন পলিমারের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বার্ষিক সাধারণ সভার তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট বুধবার।আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭১ পয়সা। এর আগের হিসাব বছরে কোম্পানিটির এ লোকসান ছিল ৫৫ পয়সা। কভিড-১৯ অতিমারী, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, চলতি মূলধন সংকট এবং বিক্রি কমে যাওয়ার পাশাপাশি কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে লোকসান গুনতে হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। সর্বশেষ সমাপ্ত হিসাব বছর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬ টাকা ১৬ পয়সায়।লোকসানের কারণে এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্যও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১১ টাকা ১২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১১ টাকা ৭৪ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play