Skip to content
Latest stories

Stock news

স্পট মার্কেটে যাচ্ছে এসবিএসি ব্যাংক

আজ ও আগামীকাল কেবল স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের। এ সময় ব্যাংকটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে আগামী মঙ্গলবার রেকর্ড ডেটসংক্রান্ত কারণে ব্যাংকটির লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত ১ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণে সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসই) সম্মতি পেয়েছে এসবিএসি ব্যাংক। এ সম্মতি পাওয়ার পর স্টক লভ্যাংশ বিতরণের জন্য আগামী মঙ্গলবার রেকর্ড ডেট নির্ধারণ করে তালিকাভুক্ত ব্যাংকটি।২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৩ শতাংশ নগদ লভ্যাংশ এরই মধ্যে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। বাকি ১ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণেও সম্মতি দিয়েছে বিএসইসি। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৭৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৯ পয়সা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৩ টাকা ৫৪ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ৫৯ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play