Skip to content
Latest stories

Stock news

সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৯ প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির দর বেড়েছে, ১৮৮টির দর কমেছে, ১১৯টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে সোনারগাঁও টেক্সটাইলের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আগের কার্যদিবস রোববার সোনারগাঁও টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ৬০ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৪ টাকা ৬০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ টাকা ৪০ পয়সা বা ৯ শতাংশ। এর মাধ্যমে সোনারগাঁও টেক্সটাইল ডিএসইর দরপতন তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে।ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ওরিয়ন ফার্মার ৪.৬২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৫১ শতাংশ, শাইনপুকুর সিরামিসের ৩.৫৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৩.৫৪ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৩.৪০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ২.৬৮ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৩.৬৩ শতাংশ, বেক্সিমকো ফার্মার ২.৬১ শতাংশ এবং লিগ্যাসি ফুটওয়্যারের ২.৬০ শতাংশ দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play