Skip to content
Latest stories

Stock news

সম্ভাবনা জাগাচ্ছে শেয়ারবাজার

সপ্তাহের প্রথম তিন কাযদিবস শেয়ারবাজারে টানা পতনে থাকলেও লেনদেন ছিল উধ্বমূখী। কিন্তু চতুর্থ কাযদবসে সূচক ও লেনদেন উভয়ই ছিল উর্ধ্বমূখী। অর্থাৎ ক্রমাগত সামনের দিকে এগিয়ে গিয়ে বিনিয়োগকারীদের মাঝে সম্ভাবনা জাগাচ্ছে দেশের উভয় শেয়ারবাজার। লেনদেনে গতি পাচ্ছে মানে বাজার সামনের দিনে আরও বেশি ভালো হওয়ার আশা জাগাচ্ছে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।বুধবারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ বুধবার (০১ ফেব্রুয়ারি) ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৩ পয়েন্টে।দিনভর লেনদেন হওয়া ৩৩০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০ টির, দর কমেছে ১২৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৪ টির। ডিএসইতে ৫৮০ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭ কোটি ৫৮ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৫৭৩ কোটি ৯ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪০ পয়েন্টে। সিএসইতে ১৬০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩২টির দর বেড়েছে, কমেছে ৫১টির এবং ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play