Skip to content
Latest stories

Stock news

সমতা লেদারের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৩ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর হারিয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বুধবার (৫ এপ্রিল) সমতা লেদারের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ১৬ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭০ টাকা দরে লেনদেন হয়েছে।সর্বোচ্চ দর হারানোর তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ারদর আজ ৪০ পয়সা বা ৪ দশমিক ৯৪ শতাংশ কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্টোডসের শেয়ারদর কমেছে ১ টাকা বা ৪ দশমিক ০২ শতাংশ।বুধবার ডিএসইতে সর্বোচ্চ দর হারানো অপর কোম্পানিগুলো হলো- জিকিউ বলপেন, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিলস, ফাইন ফুডস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, জিলবাংলা সুগার মিলস এবং লিগ্যাসি ফুটওয়্যার।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play