Skip to content
Latest stories

Stock news

সমস্যা কাটিয়ে দেড় ঘণ্টা পর ডিএসইতে লেনদেন শুরু

সমস্যা কাটিয়ে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।এর আগে সমস্যা দেখা দেওয়ায় নির্ধারিত সময় অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটে লেনদেন শুরু করতে পারেনি ডিএসই কর্তৃপক্ষ।সমস্যার কবলে পড়ে প্রথম সকাল ১০টায় লেনদেন শুরুর কথায় জানায় ডিএসই। এরপর সকাল সাড়ে ১০টায় এবং সর্বশেষ বেলা ১১টায় লেনদেন শুরু করা জানায়। অবশেষে সমস্যা কাটিয়ে বেলা ১১টায় লেনদেন শুরু হয় দেশের এই বড় শেয়ারবাজারে।এর আগে গত ২৪ অক্টোবর ট্রেডিং সফটওয়্যারে সমস্যা দেখা দিয়েছিল। ওইদিন সকাল ১০টা ৫৮ মিনিট থেকে বন্ধ হয়ে যায় লেনদেন। যা ২টা ১০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল। এরপরে আবারও লেনদেন শুরু হয় দুপুর ২টা ১০ মিনিটে। যা চলে ২টা ২৫ মিনিট পর্যন্ত। ওইদিন পোস্ট ক্লোজিং সেশন কমিয়ে ৫ মিনিট বা ২টা ৩০ মিনিট পর্যন্ত করা হয়েছিল।আজকের লেনদেন শুরু না হওয়ার বিষয়ে পিএফআই সিকিউরিটিজের এক ট্রেডার বিজনেস আওয়ারকে বলেন, সকাল থেকেই সফটওয়্যারে কোন আদেশ দিতে পারছি না। সেটা ক্রয় কিংবা বিক্রয় ঊভয় ক্ষেত্রেই। শুধু আমাদের হাউজেই এ সমস্যা কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য আরও কয়েকটি হাউজে যোগাযোগ করেছি। কিন্তু সবাই এই সমস্যার মধ্যে আছে।এ বিষয়ে ডিএসইর এক কর্মকর্তা বিজনেস আওয়ারকে বলেন, ফ্লোর প্রাইসে থাকা শেয়ারও বোনাস শেয়ার ঘোষণার কারনে দর সমন্বয় হবে। গত দুইদিনে বেশ কিছু কোম্পানি বোনাস শেয়ার ঘোষণা করেছে। এখন সেগুলো সমন্বয় করতে গিয়ে লেনদেন শুরু করতে বিলম্ব হচ্ছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play