Stock news
শমরিতা হসপিটালের পর্ষদ সভা ২৮ জানুয়ারি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি, সন্ধ্যা ৭টায় ওই সভা অনুষ্ঠিত হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ পয়সা আয় করেছিল।